রোববার থেকে ফেসবুক লাইভে বিসিবি প্রেসিডেন্টস কাপ

১০ অক্টোবর, ২০২০ ১৬:০৫  
দীর্ঘ সাত মাসের করোনা বিরতির পর রোববার মিরপুরে শুরু হচ্ছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। ওয়ানডে টুর্নামেন্টের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার হবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডাবল লিগ পদ্ধতির আসরের সব ম্যাচই দিবা-রাত্রির। তিন দলের এই খেলা শুরুর সময় দুপুর দেড়টায়। দল তিনটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। দেশের শীর্ষ ক্রিকেটার ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলের একঝাক তরুণ পাচ্ছেন ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ।